টানা ৩ বার টেকসই রেটিংয়ে শীর্ষ পুরস্কার জিতল সিটি ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবিলিটি রেটিং’-এ আবারও শীর্ষ পুরস্কার জিতে নিয়েছে সিটি ব্যাংক। এ নিয়ে ব্যাংকটি টানা তৃতীয়বারের মতো কেন্দ্রীয় ব্যাংক থেকে শীর্ষ টেকসই ব্যাংকের পুরস্কার জিতল। সিটি ব্যাংক ২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে ‘সাসটেইনেবিলিটি রেটিং’-এ শীর্ষ ব্যাংক হিসেবে পুরস্কৃত হয়েছে।