হাজারো পনিরের নিচে চাপা পড়ে কারখানা মালিকের মৃত্যু
ইতালিতে হাজারো পনিরের চাকার নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক কারখানা মালিক। ৭৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম গিয়াকোমো চিয়াপ্পারিনি। তার মরদেহ উদ্ধার করতে ১২ ঘণ্টার বেশি সময় লেগেছে। এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।