ঈদের পর বইমেলা চান ২৬২ প্রকাশক, অংশ না নেওয়ার হুঁশিয়ারি
প্রকাশনা শিল্পের অস্তিত্ব রক্ষায় ‘অমর একুশে বইমেলা ২০২৬’ পবিত্র ঈদুল ফিতরের পরে আয়োজনসহ চার দফা দাবি জানিয়েছেন সাধারণ প্রকাশকরা। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না এলে বইমেলায় ২৬২ প্রকাশক অংশ না নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন।