৪২ জনের ৩২ জনই সাবেক আইনমন্ত্রীর এলাকার, চাকরি থেকে অপসারণের দাবি
জয়পুরহাট জেলা জজ আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগপ্রাপ্ত চতুর্থ শ্রেণির বেশিরভাগ কর্মচারী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার স্থায়ী বাসিন্দা বলে অভিযোগ উঠেছে। জয়পুরহাট আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে ব্যানারে করা মানববন্ধন থেকে এ অভিযোগ তোলা হয়।