গণভোট বিলম্বিত হলে বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতীয় গণভোট দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণের একটি ঐতিহাসিক মোড়। এই গণভোট বিলম্বিত হলে নতুন বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে। জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।