বিশ্ববিদ্যালয়গুলোকে আর্থিক বিধান যথাযথভাবে অনুসরণ করার আহ্বান
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অডিট আপত্তি শূন্যের কোটায় নামিয়ে আনতে পাবলিক প্রকিউরমেন্ট আইন, নবম পে-স্কেল, সাধারণ আর্থিক নীতিমালা, রাজস্ব নীতিমালা, আর্থিক অনুমোদন ক্ষমতার যথার্থ প্রয়োগ এবং খরচের সঠিকভাবে বিল উপস্থাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের।