ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা রাতের মধ্যে ৭০-৮০ শতাংশ চালু হবে: আইএসপিএবি

আজ বুধবার (২৪ জুলাই) দিবাগত রাতের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হবে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।