বাংলাদেশ নারীমুক্তি সংসদ নড়াইল পৌর কমিটি গঠন : সভাপতি মমতাজ, সাধারণ সম্পাদক অন্তরা
স্টাফ রিপোর্টার ॥ ‘শ্রম দাসত্বের জিঞ্জির থেকে নারীকে বেরিয়ে আসতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নারীমুক্তি সংসদ নড়াইল পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ আগষ্ট) বিকাল ৪ টায় নড়াইল জেলা পাবলিক লাইব্রেরীর পাঠক কক্ষে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।