গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইল প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা এ হত্যাকাণ্ডকে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় ভয়াবহ আঘাত বলে উল্লেখ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।