নতুন দল, পুরোনো আশঙ্কা: বাংলাদেশের রাজনীতিতে নাগরিকদের নতুন প্রত্যাশা ও সংশয়
বাংলাদেশের রাজনীতি আজ এক অন্তর্বর্তী সময় অতিক্রম করছে। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা ও মাতৃভাষার অধিকার আজও অনেকাংশে সাধারণ নাগরিকদের জীবনে প্রতিফলিত হয়নি। বরং,ইতিহাস ঘেঁটে দেখা যায়-প্রতিটি রাজনৈতিক দলই ক্ষমতায় যাওয়ার আগে গণমুখী কথা বললেও, ক্ষমতা পেলে তাদের অবস্থান পাল্টে গেছে। সদ্য গঠিত এনসিপি একটি নতুন সম্ভাবনা হলেও জনগণের মনে প্রশ্ন-এই দল কি হবে ব্যতিক্রম?নাকি আবারও এক পুরনো নাটকের নতুন দৃশ্য?