বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত

নড়াইলকণ্ঠ : “নানা আয়োজনে নড়াইলে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট্রের আয়োজনে কোরআন খানি, শহিদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।