কালিয়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন গ্রেফতার
নড়াইলের কালিয়া থানার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের আকছির মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি শামীম হোসেন (২৭)। সে কালিয়া থানার যাদবপুর গ্রামের মো: নজীর মোল্লার ছেলে।