নড়াইল নারী ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১

নড়াইলে বাসনা মল্লিক (৫০) নামে এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নিহতের ছেলে রিংকু মল্লিক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে ৪ জনের নাম উল্লেখসহ ১/২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।