নড়াইলের উন্নয়ন ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান : জেলা বিএনপি সেক্রেটারি

নড়াইলের সার্বিক উন্নয়নে হত্যা, খুন, মারামারি, মাদক ও ইভটিজিং প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে কাউন্সিলিং জরুরি বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম। এসব অপরাধ দমনে আদালতে দায়েরকৃত মামলার দ্রুত বিচার বাস্তবায়নে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।