নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে বাধা “কালো আইন”—বাতিলের দাবি জনস্বার্থে বাংলাদেশ দলের চেয়ারম্যানের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের পথকে সহজ ও গণতান্ত্রিক করার দাবি জানিয়েছেন ‘জনস্বার্থে বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান বাবুল হোসেন জমাদার। তিনি নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান নিবন্ধন প্রক্রিয়াকে “কালো আইন” আখ্যায়িত করে তা অবিলম্বে বাতিলের আহ্বান জানান।