ম্যাচ হেরে কলম্বিয়ান সমর্থকদের পেটালেন উরুগুয়ের ফুটবলাররা

এমন হার যেন মেনে নেয়ার মতো না। কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে উরুগুয়েকেই অনেকে রেখেছিলেন এগিয়ে। নাম-ঐতিহ্য কিংবা সম্ভাবনার বিচারে এগিয়ে ছিল উরুগুয়েই। কিন্তু নেস্টোর লরেঞ্জোর কলম্বিয়া বলতে গেলে ছিটকেই ফেলেছিল উরুগুয়েকে। ১-০ গোলের জয়ে ২৩ বছর পর তারা পা রেখেছে কোপা আমেরিকার ফাইনালে।