নড়াইলে আকবর গ্যাং-এর বিরুদ্ধে বিশেষ অভিযান, গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার : নড়াইল জেলার নড়াগাতী থানার আওতাধীন খাশিয়াল গ্রামে মাদক ব্যবসায়ী চক্র ‘আকবর গ্যাং’-এর বিরুদ্ধে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।