প্রজাতন্ত্রের কর্মচারী, নাকি প্রভু? – একটি সাংবিধানিক ও নৈতিক প্রতিফলন

কাজী হাফিজুর রহমান, সম্পাদক, নড়াইলকণ্ঠ : বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে—“প্রজাতন্ত্রের মালিক জনগণ”। এ কথাটি শুধু একটি বাক্য নয়, এটি একটি রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি। এই নীতির ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা, এবং রাষ্ট্রের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের চূড়ান্ত জবাবদিহিতা থাকার কথা জনগণের কাছে। কিন্তু বাস্তব চিত্রটি কি সত্যিই এমন?