• 09 Feb, 2026
নড়াইলে দুই সপ্তাহে পাঁচ হত্যা: অস্থিরতা ও আতঙ্কে জনপদ

নড়াইলে দুই সপ্তাহে পাঁচ হত্যা: অস্থিরতা ও আতঙ্কে জনপদ

স্টাফ রিপোর্টার : নড়াইল জেলার তিনটি উপজেলা- নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়ায় গত দুই সপ্তাহে পাঁচজন খুন হয়েছেন। এর মধ্যে তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। বাকি দুটি ব্যক্তিগত বিরোধ ও কথাকাটাকাটির জেরে ঘটে। স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সেনা সদস্য খুনের এক সপ্তাহ, আসামিরা অধরাই!

লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ায় ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে এক বিভীষিকাময় সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায়। ঈদের দিন (৩১ মার্চ) বিকেলে সংঘর্ষে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর শেখ (৭৭)। এ ঘটনায় এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Read More