• 09 Feb, 2026
“সামনে নয়, পিছনে নয়-একসাথে কাজ করতে চাই: নবাগত ডিসি”

“সামনে নয়, পিছনে নয়-একসাথে কাজ করতে চাই: নবাগত ডিসি”

“সামনে নয়, পিছনেও নয়—আমি পাশে থেকে কাজ করতে চাই”—সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালামের এই উক্তি নড়াইলে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হওয়ার বার্তা দেয়। জেলার কৃষি, আইন–শৃঙ্খলা, বাজার নিয়ন্ত্রণ, খাসজমি উদ্ধার, অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলে তিনি তা মনোযোগ দিয়ে শুনে যৌথভাবে সমাধানের আশ্বাস দেন।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইল প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা এ হত্যাকাণ্ডকে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় ভয়াবহ আঘাত বলে উল্লেখ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

Read More

নবগঠিত নড়াইল প্রেসক্লাবের কমিটির সাথে ডিসির মতবিনিময়

নবগঠিত নড়াইল প্রেসক্লাবের এডহক কমিটির সদস্যদের সাথে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Read More

নড়াইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত, আহবায়ক আব্দুল হক , সদস্য সচিব লাবলু

নিউজ টুডের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আব্দুল হক কে আহবায়ক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মাহাবুবুর রশীদকে সদস্য সচিব করে নড়াইল প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

Read More