নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক কর্মসূচিতে মুখর হয়ে উঠেছিল পুরো শহর।