মানুষ নামক জীবনের বিভাজন: সমাজ, রাজনীতি ও মানবতার সঙ্কট

✍️ কাজী হাফিজুর রহমান, সম্পাদক, নড়াইলকন্ঠ : সারা পৃথিবীতে যে প্রাণীটি সবচেয়ে বুদ্ধিমান বলে বিবেচিত, সে হলো মানুষ। কিন্তু মানুষ নামক এই প্রাণীটি জন্মের মুহূর্তে জানে না তার জাত কী, ধর্ম কী, ভাষা কী কিংবা বর্ণ কী। একটি শিশু পৃথিবীর আলো দেখতে না দেখতেই সমাজ তাকে কোন না কোন পরিচয়ে বেঁধে দেয়—ধর্ম, জাত, গোষ্ঠী, সম্প্রদায় কিংবা বর্ণের নাম দিয়ে। অথচ ওই শিশুর কোনো মতামত বা বোধ তখনো জন্মায়নি।