• 09 Feb, 2026
নড়াইল শহর: দায়িত্বহীনতার স্থায়ী ঠিকানা!

নড়াইল শহর: দায়িত্বহীনতার স্থায়ী ঠিকানা!

নড়াইল জেলার প্রাণকেন্দ্র নড়াইল পৌরসভা, বর্তমানে "এ" ক্যাটাগরির একটি পৌরসভা হিসেবে অন্তর্ভুক্ত। এখানে প্রায় দেড় লক্ষ নাগরিকের বসবাস, যার হাউজহোল্ড সংখ্যা ২০ হাজারেরও বেশি। অথচ এমন একটি শহরে চলাচলের জন্য উন্নত ও টেকসই রাস্তার তীব্র সংকট রয়েছে। রাস্তাগুলোর পাশ দিয়ে নেই কোন মানসম্পন্ন ড্রেনেজ ব্যবস্থা—ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

নড়াইল পৌরসভার জরাজীর্ণ রাস্তায় জনদুর্ভোগ, আশু সংস্কার দাবি স্থানীয়দের

স্বাধীনতার পর প্রতিষ্ঠিত নড়াইল পৌরসভা আজ ভুগছে উন্নয়ন বঞ্চনার যন্ত্রণায়। পৌরসভার বিস্তৃত দক্ষিণাঞ্চলের মানুষ দিনের পর দিন খানা-খন্দে ভরা রাস্তা দিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। উন্নয়ন দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয়রা।

Read More