একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে একজন পলাতক যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের নাম- মো. আব্দুল মতিন (৭০)।
গতকাল রবিবার (২৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকা আজ রাতে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এক একটি আভিজানিক দল। আব্দুল মতিন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
সোমবার দুপুরে রাজধানীর র্যাব-৩ এর টিকাটুলি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি দেখানো হচ্ছে রায়ের কার্যক্রম।
নড়াইলে কাজলা নদীর সরকারি জমি দখলের বিরুদ্ধে স্থানীয় সচেতন নাগরিকরা এগিয়ে এসেছেন। মাটি ও বালি ভরাট করে নদীর জমি দখলের অপচেষ্টা রুখতে তারা ইতোমধ্যে ভূমি প্রশাসনকে অবহিত করেছেন। তবুও থামছে না দখল কার্যক্রমের প্রস্তুতি—বাড়ছে নদী সুরক্ষার উদ্বেগ।
নড়াইলকণ্ঠ : নড়াইলের কালিয়া উপজেলার বাবরা–হাচলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৫০) হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত শত্রুতার ঘটনা নয়—এটি এলাকায় দীর্ঘদিন ধরে চলমান মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং নিরাপত্তাহীনতার চিত্র স্পষ্ট করে তুলেছে।