আইপিএল কর্তৃপক্ষ আজ সন্ধ্যায় প্রকাশ করেছে শর্টলিস্টে থাকা ৫৭৪ ক্রিকেটারের নাম। যেখানে আছে আইপিএলের দুই নিয়মিত মুখ সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম। সেইসঙ্গে কলকাতা নাইট রাইডার্সে এক ম্যাচে সুযোগ পাওয়া লিটন কুমার দাসের নামটাও খুঁজে পাওয়া গেল তালিকায়।
মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ছাড়াও এবারের আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের হয়ে থাকবেন আরও ১০ জন। রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।