• 10 Feb, 2026

বাবাকে খাবার দিতে গিয়ে নিখোঁজ, নদীতে মিলল শিশুর লাশ

বাবাকে খাবার দিতে গিয়ে নিখোঁজ, নদীতে মিলল শিশুর লাশ

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর সুফিয়া নামে ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামপুর স্লুইসগেট সংলগ্ন নবগঙ্গা নদী থেকে  লাশটি উদ্ধার করা হয়। নিহত সুফিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার মুন্সীর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়দিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন।
জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে সুফিয়া ইটভাটায় কর্মরত বাবাকে খাবার দিতে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর এলাকায় নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হানপাতাল মর্গে পাঠায় পুলিশ।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।