ওয়ানপ্লাস স্মার্টফোন নর্ড এন৩০ এসই ফাইভজি ডিভাইসটিতে রয়েছে আধুনিক গ্লোয়িং ফেদার ডিজাইন এবং চমৎকার অডিও-ভিজ্যুয়াল ফিচার। ডিভাইসটির ৬ দশমিক ৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস সানলাইট ডিসপ্লে, উন্নত ডুয়াল স্টেরিও স্পিকার এবং আল্ট্রা ভলিউম মোড। এ স্মার্টফোনে ফোনে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিং, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪ জিবি র্যাম (সাথে ৪ জিবি এক্সটেন্ডেড র্যাম সুবিধা) ও ১২৮ জিবি স্টোরেজ (রম) এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ ফাইভজি ৭এনএম চিপসেট। এছাড়া ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাসহ ডিভাইসটির আল্ট্রা নাইট মোড।
বাংলাদেশে বিক্রয়-পরবর্তী সেবাদানে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম নিশ্চিত করবে ওয়ানপ্লাস। এরই মধ্যে দেশজুড়ে ৩৫টি বিক্রয়-পরবর্তী সেবা কেন্দ্র (২২টি সার্ভিস সেন্টার ও ১৩টি সার্ভিস পয়েন্ট) চালু করেছে।