এদিকে মর্টারশেল নিষ্ক্রিয় করার খবরে ওই এলাকায় শত শত মানুষ জড়ো হয় বোম্ব ধ্বংস দেখতে। তবে দর্শনার্থীদের দেখার সুযোগ করে দিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, বাংলাবান্ধার সিপাইপাড়ার একটি ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি উদ্ধার করা হয়। এটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটকে জানানোর কয়েকদিন পর এটি ধ্বংস করা হলো। আমাদের ধারণা এটি ভারত, ভুটান কিংবা নেপাল থেকে আমদানি করা পাথরের সঙ্গে এসেছে।
গত ২৭ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পরিত্যক্ত একটি মর্টারশেল ধ্বংস করে সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বোম্ব ডিসপোজাল টিম। সেসময় কমান্ডার ক্যাপ্টেন আছিব জানিয়েছিলেন, মর্টারশেলটিতে মরিচা পড়া ছিল। ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধের সময়কার।