• 09 Feb, 2026

বিএনএনআরসি'র উদ্যোগে খুলনায় ডিজিটাল উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বিএনএনআরসি'র উদ্যোগে খুলনায় ডিজিটাল উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় ডিজিটাল উন্নয়ন বিষয়ে নাগরিক সমাজ, এনজিওতে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী প্রধানদের সমন্বয়ে দিনব্যাপী একটি উচ্চ পর্যায়ের Deep Dive কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রূপান্তর এনজিও কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত কর্মশালা সূত্রে জানা যায়, Deep Dive এর মাধ্যমে ডিজিটাল উন্নয়ন প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে নাগরিক সমাজ সংগঠনগুলো তাদের চলমান কার্যক্রমের সাথে ডিজিটাল উন্নয়ন বিষয়ক ইস্যুগুলো সমন্বিত করার কর্ম-কৌশল প্রণয়নে সক্ষম করার জন্যই এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রূপান্তর এর নির্বাহী পরিচালক, স্বপন কুমার গুহ এবং সেশনগুলো সঞ্চালনা করেন। বিভিন্ন সেশনের শুরুতে বিষয়টি নিয়ে আলোচনা করেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। 

inshot-20241223-155803493.jpgপ্রতি সেশনে ৪জন প্যানেল আলোচক অংশগ্রহণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত তুলে ধরেন মোট ২৫জন অংশগ্রহণকারী তাদের মতামত প্রদান করেন।

Deep Dive আয়োজনে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন। খুলনায় Deep Dive আয়োজনে সহযোগি সংগঠন হিসেবে সামগ্রিক সহায়তা প্রদান করেছে রূপান্তর।