• 09 Feb, 2026

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে র‌্যালি ও আলোচনা সভা

নড়াইলকণ্ঠ : বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে (০৫ অক্টোবর) শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থান যেয়ে শেষ হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আরাফাত হোসেন (শিক্ষা ও আইসিটি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। প্রধান অতিথি বলেন, জেলার শিক্ষার মান গুণগত উন্নত করতে শিক্ষক সহ সকলকে এগিয়ে আসতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল(সার্বিক),অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস,জেলা শিক্ষা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার  অফিসার জাহাঙ্গীর আলম, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান  হায়াত সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ প্রমুখ ।