বসুন্ধরা কিংস এই মৌসুমে এএফসি কাপের আসর শুরু করেছিল মাজিয়া ম্যাচ দিয়ে। মালদ্বীপের মালেতে অ্যাওয়ে ম্যাচে বসুন্ধরা কিংস হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে। এবার ফিরতি লেগে হোম ম্যাচে কিংসের প্রতিশোধ নেয়ার পালা।
এএফসি কাপে চার ম্যাচ শেষে সমান ৭ পয়েন্ট মোহনবাগান ও বসুন্ধরা কিংসের। কিংস মোহনবাগানকে হারানোয় হেড টু হেডে টেবিলের শীর্ষে রয়েছে। বসুন্ধরা কিংস ও মোহনবাগান উভয়ই পরের দুই ম্যাচ জিতলে হেড টু হেডে এগিয়ে থাকায় কিংস পরবর্তী রাউন্ডে খেলবে। পরবর্তী রাউন্ডে খেলতে হলে মাজিয়ার বিপক্ষে ম্যাচটি কিংসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।