সৈয়দ সম্রাট আলী, বিশেষ প্রতিনিধি নড়াইলকণ্ঠ : দলিত সংস্থা হল বেসরকারি একটি এনজিও সংস্থা যা দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। ঠিক তারই ধারাবাহিকতায় রাইটস অব দলিত'স প্রকল্প নড়াইল সদর উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে কাজ করছে। রাইটস অব দলিত'স প্রকল্পের একটি কর্মসূচি হল ইন্টারফেস ডায়ালগ এন্ড এ্যাকশন প্লানিং মিটিং যা মাইজপাড়া ইউনিয়ন পরিষদে আয়োজন করা হয়।
উক্ত মিটিংয়ের প্রধান অতিথি ও সভাপতি ছিলেন মাইজপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আক্তার মোল্লা, আরো উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের ও ৪ নং ওয়ার্ডের মেম্বার সহ আরো মেম্বারগন, উপস্থিত ছিলেন ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের কর্মী কনক মাহামুদ ও ইউনিয়ন সচিব মহোদয়, আরো উপস্থিত ছিলেন রাইটস অব দলিত'স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পান্নালাল জমাদার ও প্রকল্পের মোবিলাইজার বাসুদেব দাস ও বিলাসী বৈরাগী সহ দলিত জনগোষ্ঠীর সদস্যবৃন্দ। উক্ত আলোচনার মাধ্যমে দলিত জনগোষ্ঠীর অধিকার সম্পর্কের কথা উঠে আসে। যেমন, টিসিবি স্লিপ, ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা ও অনলাইনে বিভিন্ন সেবা সংক্রান্ত আলোচনা করা হয়। আলোচনা সভার প্রায় শেষ পর্যায়ে ৪ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ তৌকির আহমেদ ভূঁইয়া ২ টি টিসিবি স্লিপ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আক্তার মোল্লার পক্ষ থেকে ২ টি টিসিবি স্লিপ প্রদান করা হয় যা আগামী ২৯.০৪.২০২৪ তারিখে ইউনিয়ন পরিষদে প্রদান করা হবে। সেই সাথে সকল মেম্বার ও চেয়ারম্যান মহোদয় সার্বক্ষণিক দলিত জনগোষ্ঠীর উন্নয়নে ও অধিকার সম্পর্কিত কাজে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করে মিটিংয়ের সমাপনী ঘোষণা করেন।