পরিবেশবান্ধব সনদ পেল আরও দুই পোশাক কারখানা
দেশে তৈরি পোশাকশিল্পের আরও দুটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো- গাজীপুরের কাশিপুরের শ্রীরামপুরে অবস্থিত গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড এবং অপরটি কাশিপুর জারুনে (দক্ষিণ) অবস্থিত কটন ক্লাব অ্যান্ড কটন ক্লাউট।