১৬ বছর পর নিলাম, ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
প্রায় ১৬ বছর পর নিলামে স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন মানের ২৫ কেজি ৩১২ গ্রাম স্বর্ণ ১৭ কোটি ৯৯ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বুধবার (৩ মার্চ) সব প্রক্রিয়া শেষ করে ক্রেতা প্রতিষ্ঠান ভেনাস জুয়েলার্সের কাছে এসব স্বর্ণ হস্তান্তর করা হয়।