নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে শুরু হলো ‘তারা উদ্যোক্তা মেলা’
শুধু নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের লক্ষ্যে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ‘তারা উদ্যোক্তা মেলা-২০২৪’। নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শন এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের প্রচার ও প্রসারে দুদিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।