• 09 Feb, 2026

এডাব নড়াইল জেলা শাখার সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত

এডাব নড়াইল জেলা শাখার সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ এডাব নড়াইল জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল শহরের আলাদাতপুরস্থ এডাব নড়াইল জেলা শাখার সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এডাব নড়াইল জেলা শাখার সভাপতি নড়াইল নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কোহিনূর আক্তার। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় সচিবালয়ের পরিচালক (কর্মসূচি) কাউসার আলম কনক, এডাব খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেজাউল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন, আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফরোজা খাতুন, প্রচেষ্টা মহিলা উন্নয়ন সংস্থা’র আফরোজা খানম, চিত্রা উন্নয়ন সংস্থার খন্দকার মাসুদ হাসান, স্বাবলম্বী’র নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার অ্যাডভোকেট রওশনা বেগম, রিসডোর সৈয়দ আলী প্রমুখ।

পরিচিতি পর্বের মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। এরপর গত এক বছরের এডাব সদস্য সংগঠনের যে সকল সদস্য মৃত বরণ করেছেন (স্থানীয় ও জাতীয় পর্যায়), মুক্তিযোদ্ধা, সম্প্রতি কোটা আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন, সমমনা ব্যক্তি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য শোক প্রস্তাব করা হয়। শোক প্রস্তাবটি পাঠ করে শোনান নিউ লাইফ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক রোজলীন নন্দিতা বোস। এরপর উপস্থিত সকলে এক মিনিট নিরাবতা পালন করা হয়।  

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য এবং বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করে শোনান এডাব নড়াইল জেলা শাখার সদস্য সচিব মনজুরুর রহমান পান্নু। পঠিত কার্যবিবরণীর উপর দীর্ঘ সময় আলোচনা পর্যালোচনা করা হয় এবং কয়েকটি সংশোধনীসহ সর্বসম্মতিক্রমে বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদিত হয়। এ সময় এডাব সদস্য সচিব মনজুরুর রহমান পান্নু বিগত বছরের আর্থিক প্রতিবেদন সভায় পাঠ করেন এবং আর্থিক প্রতিবেদনটির আংশিক সংশোধনসহ সভা অনুমোদন দেয়।

সভায় সম্মানিত অতিথি এডাব কেন্দ্রীয় সচিবালয়ের পরিচালক (কর্মসূচি) কাউসার আলম কনক এডাব’ এর বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন এবং যথাযথ মর্যাদার সাথে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের জন্য সভায় পরামর্শ দেন।

এরপর উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য এডাব নড়াইল জেলা শাখার জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।