মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হলেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা। ২৪ বছর বয়সী এই তরুণী মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছেন। তিনি ১১৫টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বছরের বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলাওস্কা তার উত্তরসূরি হিসেবে ক্রিস্টিনাকে মুকুট পরিয়ে দেন।