পাঞ্জাবি গানে মুম্বাইয়ের মঞ্চ মাতালেন দিলজিৎ-এড শিরান জুটি
সদ্য ভারত সফরে এসেছেন বিশ্বের জনপ্রিয় পপতারকা এড শিরান। গত শনিবার মুম্বাইয়ে তার কনসার্ট ছিল। কনসার্ট চলাকালীনই মঞ্চে দেখা গেল এড শিরান ও দিলজিৎ দোসাঞ্জের যুগলবন্দি। তারা দুজনে মিলে মঞ্চে পাঞ্জাবি গান গাইলেন। দিলজিতের জনপ্রিয় গান ‘লাভার’ গানটি গেয়ে ভক্তদের অবাক করে দিলেন শিরান।