আজ বুধবার (২৪ জুলাই) সকাল আটটার দিকে তিনি খুলনা নগরীর যশোর রোডস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন আগে পড়ে গিয়ে পা’ ভেঙে যাওয়ায় তিনি শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রূপান্তর পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালক স্বপন কৃমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন এক শোক বার্তায় প্রয়াত এ্যাডভোকেট অলোকানন্দা দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বার্তায় বলা হয়, তাঁর মৃত্যুতে খুলনার সামাজিক সাংস্কৃতিক আন্দোলন বিশেষ করে নারীমুক্তির সংগ্রামে নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হলো তা’ অপূরণীয়।