গতকাল (রোববার) বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে এক বিবৃতিতে পিসিবি বলছে, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফাতিমা সানাকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। সিদ্ধান্তটি মহিলা জাতীয় নির্বাচন কমিটির সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেট-রক্ষক), নাশরা সুন্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল (ফিটনেস সাপেক্ষে), সিদ্রা আমিন, সৈয়দা আরুব শাহ, তাসমিয়া রুবাব ও তুবা হাসান।
ভ্রমণ রিজার্ভ: নাজিহা আলভি (উইকেট-রক্ষক)।
নন-ট্রাভেলিং রিজার্ভ: রামিন শামীম এবং উম্মে-ই-হানি।