দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটা ও ফুলছড়ির ইউএনও এবং ওসিদের সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন আদালতের আদেশের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি দেখানো হচ্ছে রায়ের কার্যক্রম।
নড়াইলে কাজলা নদীর সরকারি জমি দখলের বিরুদ্ধে স্থানীয় সচেতন নাগরিকরা এগিয়ে এসেছেন। মাটি ও বালি ভরাট করে নদীর জমি দখলের অপচেষ্টা রুখতে তারা ইতোমধ্যে ভূমি প্রশাসনকে অবহিত করেছেন। তবুও থামছে না দখল কার্যক্রমের প্রস্তুতি—বাড়ছে নদী সুরক্ষার উদ্বেগ।
নড়াইলকণ্ঠ : নড়াইলের কালিয়া উপজেলার বাবরা–হাচলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৫০) হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত শত্রুতার ঘটনা নয়—এটি এলাকায় দীর্ঘদিন ধরে চলমান মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং নিরাপত্তাহীনতার চিত্র স্পষ্ট করে তুলেছে।