ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে গত ৮ দিন ধরে অব্যাহতভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের এ হামলায় সেখানে অসংখ্য ভবন ধসে পড়েছে।
সেই ধসে পড়া একটি ভবনে উদ্ধার অভিযান চালাতে গিয়ে হৃদয়বিদারক ঘটনার স্বাক্ষী হয়েছেন কয়েকজন মানুষ। তারা দেখতে পেয়েছেন, ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা মৃত মায়ের দুধ পান করছে ১ মাস বয়সী এক শিশু।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানিয়েছে, ওই শিশুটির নাম ইয়ামেন।
শিশুটির চাচা আহমেদ জানিয়েছেন, তিনি গাজায় পানি সরবরাহ করেন। গত বুধবার (১১ অক্টোবর) কাজ থেকে ফিরে এসে দেখেন ইসরায়েলের বিমান হামলায় তার পরিবারের তিন তলা ভবন ধসে পড়েছে। দ্রুত ভবনের কাছে সেখানে গিয়ে দেখতে পান তার ভাতিজা মৃত মায়ের দুধ পান করছিল।
মৃত শিশু সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছেন এক ফিলিস্তিনি মা
ভয়াবহ সেই হামলার পরের দিন মিডেল ইস্ট আইকে আহমেদ বলেছিলেন, ‘ইয়ামেনের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তাকে গতকাল হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তার বয়স মাত্র এক মাস ছিল। যখন বিমান হামলা চালানো হয় তখন সে দুধ পান করছিল। তাদের উদ্ধার করতে সিভিল ডিফেন্সের উদ্ধারকারীদের কয়েক ঘণ্টা সময় লেগেছিল।’
দখলদার ইসরায়েলি বাহিনীর সেই ভয়াবহ বিমান হামলায় আহমেদ তার পুরো পরিবারকে হারিয়েছেন। তার স্ত্রী, চার সন্তান, ভাতিজা, ভাবী সবাই নিহত হয়েছেন।
এদিকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ২ হাজার ২০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলতি বছরের হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আজ রাত থেকেই। রাজধানী ঢাকা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিনিধি: ফেসবুক এখন নাগরিকদের গোপনীয়তা, ব্যক্তিগত তথ্য ও মানসিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভুয়া প্রোফাইল, পরিচয় চুরি, সাইবার বুলিং, নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর পক্ষে প্রোপাগান্ডা, প্রতারণামূলক লিংক, এআই দিয়ে বানানো ডিপ ফেইক ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা বেড়েই চলেছে।
বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। গ্রামীণ অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা এবং কৃষিভিত্তিক শিল্পায়নের সম্ভাবনাময় এক গুরুত্বপূর্ণ ফল। দেশের প্রায় প্রতিটি জেলাতেই কাঁঠালের উৎপাদন হয়, তবে গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, টাঙ্গাইল ও পার্বত্য অঞ্চলে অধিক কাঁঠাল উৎপাদন হয়। সহজলভ্যতা, স্বাদ ও বহুমাত্রিক ব্যবহারযোগ্যতার কারণে কাঁঠাল শুধু একটি ফল নয়, এটি হতে পারে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি।