• 10 Feb, 2026

ঘূর্ণিঝড় রেমাল-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় রূপান্তরের প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় রেমাল-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় রূপান্তরের প্রস্তুতি সভা

প্রবল ঘূর্ণিঝড় রেমাল-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রূপান্তর-এর এক প্রস্তুতি সভা আজ রোববার দুপুরে খুলনা নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। সঞ্চালনা করেন রূপান্তর ডিজাস্টার প্রোগ্রাম প্রধান ফারুক আহমেদ। সভায় রূপান্তর প্রধান কার্যালয়ে কর্মরত কর্মকর্তাগণ ছাড়াও রূপান্তর-এর মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ জুম প্লাটফর্মের মাধ্যমে সভায় অংগ্রহণ করেন। সভায় বক্তৃতা করেন পিস কন্সোর্টিয়ামের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু, সিনিয়র কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ, সুবল ঘোষ টুটুল, খন্দকার জিলানী হোসেন, অনন্যা, লোপা, আসাদ, আলমগীর হোসেন মিরু, ঝুমা কর্মকার, আতাবুল রহমান টিপু, অনুপ রায় প্রমূখ।
বৃহত্তর খুলনা জেলা এবং বরিশাল অঞ্চলে রূপান্তর-এর কর্ম এলাকায় প্রবল ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানলে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার এবং কার্যক্রম শুরুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ করা হয়। এলাকার বিপদাপন্ন মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্যে রূপান্তরের মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়। ঘূর্নিঝড় রেমাল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যেই রূপান্তর-এর পক্ষ থেকে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।