এদিকে পুরোদমে প্রচার চলছে ডাঙ্কির। সামাজিক মাধ্যমে শাহরুখ ও তার ভক্তরা বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। উত্তেজনাও বাড়ছে ছবিটি নিয়ে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ডাঙ্কির অ্যাডভান্স বুকিং।
একই সঙ্গে তিনি জানিয়েছেন এই ছবিটি ২ ঘণ্টা ৪১ মিনিটের। গিরিশ জোহর তার পোস্টে শাহরুখ খান, ভিকি কৌশল, রাজকুমার হিরানি ও গৌরী খানকেও মেনসন করেন।
এদিকে ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে ডাঙ্কি ছবির ট্রেলার থেকে শুরু করে একাধিক গান। আর অভূতপূর্ব সাড়া পেয়েছে ছবির ট্রেলার-গান। ইতোমধ্যে ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে ছবির প্রচার।
ডাঙ্কি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ছবিতে আছেন শাহরুখ খান, তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি। এখানে হার্ডি ও তার বন্ধুদের গল্প দেখা যাবে যারা বিদেশ যেতে চায় সুন্দর ভবিষ্যতের আশায়।