তিনি বলেন, প্রাইভেটকারটি সিলেট থেকে ঢাকায় ফিরছিল। রাত দেড়টার দিকে মাধবপুরের শাহপুরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকারে সিলেটে গিয়েছিল। নিহতদের বাড়ি বরিশালে তবে ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের স্বজনদের মোবাইল ফোনে জানানো হয়েছে। তারা আসার পর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও জানান, দুর্ঘটনায় এক নারী, ১২ বছর বয়সী এক শিশু এবং প্রাইভেটকারের চালকসসহ ৩ জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। মরদেহগুলো এখন হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।