ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তাব ইরানি মন্ত্রীর
ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ ফিলিস্তিনিদের জর্ডান ও মিসরে পাঠানোর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং তাকে অনুরোধ জানিয়েছেন, তার দেশে যেন গাজাবাসীকে আশ্রয় দেওয়া হয়। কারণ তিনি গাজাকে ‘পরিষ্কার’ করতে চান।