স্ত্রী-আইনজীবীদের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা পেলেন কারাবন্দি ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিভিন্ন অভিযোগে কারাবন্দি নেতা ইমরান খানের সঙ্গে তার স্ত্রী বুশরা বিবি, পরিবারের সদস্য এবং আইনজীবীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পাঞ্জাব রাজ্যের রাজ্য সরকার। আগামী ১০ দিন, অর্থাৎ ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা।