• 19 Apr, 2026

আন্তর্জাতিক

ইউক্রেনকে ১২৩ কোটি ডলারের সহায়তা দেবে স্পেন

ইউক্রেনকে ১২৩ কোটি ডলারের সহায়তা দেবে স্পেন

গত মাসে ঘোষিত ১২৩ কোটি ডলার অস্ত্র প্যাকেজের অংশ হিসাবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও লেপার্ড ট্যাংক পাঠানোর পরিকল্পনা করেছে স্পেন। সোমবার স্প্যানিশ দৈনিক পত্রিকা এল পাইসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না: সৌদি

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করার কথা আগেই জানিয়েছে সৌদি আরব। আর এবার মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী ও প্রভাবশালী এই দেশটি বলছে, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলও থাকতে পারে না।

Read More

গাজায় বাস্তুচ্যুতদের শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

Read More

ঘূর্ণিঝড় রেমাল : কলকাতায় বিমান ওঠানামা বন্ধের ঘোষণা

শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের কারণে কলকাতা বিমানবন্দরে ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার (২৫ মে) কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে।

Read More

রাফায় অভিযান : জাতিসংঘ আদালতের রায় প্রত্যাখ্যান ইসরায়েলের

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সামরিক অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়ে যে রায় দিয়েছে জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, তা প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

Read More

গাজাজুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত অন্তত ৫০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে চালানো পৃথক হামলায় তারা নিহত হন।

Read More

প্রেসিডেন্ট রাইসিকে ইরানের মাশহাদে দাফন

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির লাশ মাশহাদে ইমাম রেজার (আ.) মাজার কমপ্লেক্সে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্টকে শেষবিদায় জানাতে মাশহাদ পরিণত হয়েছিল জনসমুদ্রে। খবর রেডিও তেহরান, এপি, আলজাজিরার।

Read More

গাজায় মসজিদে হামলা চালাল ইসরায়েল, ১০ শিশুসহ নিহত ১৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১০ জন শিশু। হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

Read More

রাইসির জানাজা পড়ালেন খামেনি

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

Read More

যুক্তরাষ্ট্রের বাসিন্দার ভাড়া করা ফ্লাটে ওঠেন এমপি আনোয়ারুল

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে চিকিৎসার জন্য গিয়ে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে কলকাতা পুলিশ। বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির মহাপরিদর্শক (আইজি) অখিলেশ চতুর্বেদী বলেছেন, আনোয়ারুল আজীমকে খুন করা হয়েছে বলে আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি। কিন্তু আমরা তদন্তে এসে শনাক্ত করা ফ্লাটে তার মরদেহ পাইনি।

Read More

প্রেসিডেন্ট রাইসির মৃত্যু এক বিরাট ক্ষতি : পুতিন

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাইসিকে খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন।

Read More

মাঝ-আকাশে কী ঘটেছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে?

মাঝ-আকাশে তীব্র-ঝাঁকুনির কবলে পড়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের অন্তত এক যাত্রী নিহত ও আরও ৩০ জনের বেশি আহত হয়েছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইট মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

Read More