পাকিস্তান এয়ারলাইন্স কিনে নিতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান
লোকসান থেকে বেরিয়ে যেতে পাকিস্তান এয়ারলাইন্সের মালিকানা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। আর সরকারি এই সংস্থাটি কিনে নিতে এখন পর্যন্ত ১০টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। যার মধ্যে পাকিস্তানে কার্যক্রম পরিচালনা করা তিনটি বেসরকারি বিমান সংস্থা রয়েছে।আগামী ১৮ মে পর্যন্ত পাকিস্তান এয়ারলাইন্স কিনে নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে।