থামছেই না ইসরায়েলি নৃশংসতা, গাজায় নিহত বেড়ে ৩২৬২৩
ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছেই না দখলদার ইসরায়েলের নৃশংসতা। প্রতিদিনই সেখানে ইহুদিবাদী সেনাদের হামলায় প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি। গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় একটি ক্রীড়া কেন্দ্রে ১৫ জন নিহত হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছিল কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি।